News Flash

  • Home
  • প্রধান খবর
  • মদ নীতি বাস্তবায়নে দুর্নীতি : স্বস্তি পেলেন না সিসোদিয়া, জামিন-আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট
Image

মদ নীতি বাস্তবায়নে দুর্নীতি : স্বস্তি পেলেন না সিসোদিয়া, জামিন-আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): রাজধানী দিল্লিতে মদ নীতি বাস্তবায়নে দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জামিন-আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। সিবিআই-এর মামলায় জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিসোদিয়া, কিন্তু মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ সিসোদিয়া।

উল্লেখ্য, দিল্লির একটি আদালত গত ২৩ মে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বিচার বিভাগীয় হেফাজত ১ জুন পর্যন্ত বাড়িয়েছিল। সিবিআই এই বছরের ২৬ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করার পরে ইডি ৯ মার্চ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল। ইডি অভিযোগ করেছে, সিসোদিয়াই মদ নীতি বাস্তবায়ন দুর্নীতির মাস্টারমাইন্ড।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top