News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উত্তরবঙ্গে রয়েছে বর্ষণের পূর্বাভাস
Image

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উত্তরবঙ্গে রয়েছে বর্ষণের পূর্বাভাস

কলকাতা, ২৯ মে (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার থেকে। ধীরে ধীরে আবারও চড়তে পারে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ঝড়বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে। তার পর বুধবার থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ-সহ উত্তরের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিক ভাবে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েক দিনে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top