News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ে ব্যাংকে দুই হাজার টাকার জাল নোট বদলানোর চেষ্টায় আটক ১
Image

মুম্বইয়ে ব্যাংকে দুই হাজার টাকার জাল নোট বদলানোর চেষ্টায় আটক ১

মুম্বই, ২৯ মে (হি. স.) : মুম্বইয়ে এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় ২,০০০ টাকার ১০টি জাল নোট বদলানোর চেষ্টা করায় এক ব্যক্তি আটক করেছে পুলিশ। ধৃত ৩৩ বছর বয়সী নাভিদ আশফাক শেখ। বিষয়টি তাড়দেব থানার দল তদন্ত করছে।

পুলিশের তদন্তকারী অফিসার সোমবার জানিয়েছেন, ধৃত ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা। শুক্রবার তিনি এইচডিএফসি ব্যাঙ্কের তাড়দেব শাখায় গিয়েছিলেন ২,০০০ টাকার ১০টি জাল নোট পরিবর্তন করতে। ব্যাংকে সে নোট বিনিময়ের ফরম পূরণ করে জাল নোট জমা দিয়েছিল। কিন্তু নোটগুলি জাল হওয়ায় গণনা মেশিন সেই নোটগুলি বাতিল করে দেয়। এতে ব্যাঙ্কের আধিকারিকদের সন্দেহ জাগে এবং নোটগুলি যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই করে সব নোটই জাল ধরা পড়ে। ব্যাঙ্কের আধিকারিকরা বিষয়টি তাড়দেব এলাকার পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। সেক্ষেত্রে ওই ব্যক্তি কতগুলি ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top