News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বছরের শিশুর মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

হেমতাবাদ, ২৮ মে (হি.স.) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বছরের শিশুর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের তিলনা গ্রামে। মৃত শিশুর নাম বৈজন্তী বর্মন ওরফে মাম্পি। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর বাবা নারায়ণ বর্মন বলেন, “গতকাল রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির পেছনের জঙ্গলে পড়েছিল। সেটা আমরা লক্ষ্য করিনি। এদিন বিকেলে খেলতে খেলতে সেই তারের সংস্পর্শে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মেয়ে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দেখি, মেয়ে অজ্ঞান অবস্থায় বাড়ির পেছনে পড়ে আছে। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেয়েকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।” হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top