News Flash

  • Home
  • দিনের খবর
  • নয়া সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা আরজেডির, পালটা তোপ বিজেপির
Image

নয়া সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা আরজেডির, পালটা তোপ বিজেপির

নয়াদিল্লি, ২৮ মে (হি. স.) : আজ উদ্বোধন করা হল ভারতের নয়া সংসদ ভবনের। আগের বৃত্তাকার সংসদ ভবনের থেকে এই ভবনের আকার আলাদা। ত্রিকোণা এই বিল্ডিংটি আগের সংসদভবনের থেকে অনেক বেশি আধুনিক। পাশাপাশি ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক জড়িয়ে আছে নয়া এই সংসদ ভবনের বিভিন্ন ক্ষেত্রে। নয়া ভবনে লোকসভার কক্ষ তৈরি করা হয়েছে ময়ূরের আদলে। এই সংসদ ভবনের মিরজাপুরের গালিচা থেকে শুরু করে রাজস্থানের পাথর ব্যবহার করা হয়েছে। মুম্বই থেকে আনা হয়েছে আসবাব। আর এই সংসদ ভবনের আকারকে কটাক্ষ করে আজ সকালে টুইট করে বিহারের শাসকদল আরজেডি। আরজেডির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিতর্কিত টুইটটি করা হয়। যা নিয়ে পালটা তোপ দেগেছে বিজেপি।

আজ সকালে আরজেডির তরফে একটি কোলাজ ছবি পোস্ট করা হয়। তার একদিকে কফিন,অপরদিকে নয়া সংসদ ভবনের ছবি। ক্যাপশনে লেখা হয়, ‘এটা কী?’ আরজেডির সেই টুইটের স্ক্রিনশট পোস্ট করে এরপর তোপ দাগেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। বিজেপি নেতা টুইটে লেখেন, ‘আজ একটি ঐতিহাসিক মুহূর্ত এবং দেশ এর জন্য গর্বিত। আপনারা এই সময়ে দেশের ওপর নজর দিচ্ছেন, আর কিছুই করছেন না। নিজের বুকে নিজেই মারতে থাকুন। ২০২৪ সালে দেশের জনগণ আপনাদেরই এই কফিনে সমাহিত করবে এবং আপনাকে নতুন গণতন্ত্রের মন্দিরে প্রবেশের সুযোগও দেবে না। আপনার কফিন হবে এই সংসদ।’ এদিকে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা আরজেডিকে তোপ দেগে টুইট করে লেখেন, ‘এটাই আরজেডির রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেক।’ এরপর শেহজাদ আরও লেখেন, ‘ভারতীয় ঐতিহ্যে ক্রিকোণের অনেক মাহাত্ম রয়েছে। এমনিতেও কফিনের ছ’টি দিক রয়েছে।’
এদিকে বিতর্ক শুরু হতেই আরজেডি এই পোস্ট নিয়ে সাফাই দেয়। দলের নেতা শক্তি সিং যাদব বলেন, ‘দেশের গণতন্ত্রকে পুঁতে ফেলা হয়েছে। সেটা বোঝাতেই এই পোস্ট করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের টুইটের কফিনটির অর্থ, গণতন্ত্রকে সমাহিত করা হয়েছে। তারই প্রতীক হিসেবে এই কফিনের ছবি পোস্ট করা হয়েছে। দেশ এটা মেনে নেবে না। সংসদ গণতন্ত্রের মন্দির এবং এটি আলোচনার জায়গা।’ প্রসঙ্গত, আজকে নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক দেয় ১৯টি বিরোধী দল। কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে), বামদলগুলি, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), জনতা দল-ইউনাইটেড (জেডিইউ), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি), সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরের শিব সেনা যৌথভাবে এক বিবৃতি পেশ করে উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ঘোষণা করে। এরপর থেকেই এই নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top