News Flash

  • Home
  • দিনের খবর
  • সাতসকালে পুলিশ সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ায়
Image

সাতসকালে পুলিশ সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ায়

নাকাশিপাড়া, ২৮ মে (হি.স.) : সাতসকালে এক পুলিশ অফিসারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়। রবিবার সকালে থানার সামনে একটি বাড়ি থেকে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, যে বাড়ি থেকে ওই পুলিশ কর্মীর মৃতদেহ তিনি উদ্ধার হয়েছে সেখানেই তিনি ভাড়া থাকতেন। একদিন আগে নাকাশিপাড়ায় মহম্মদ সেলিমের কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্বেও ছিলেন। এরমধ্যে আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধারে ঘনাচ্ছে রহস্য।

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে বাড়তে থাকে ধোঁয়াশা। মৃত পুলিশ কর্মীর নাম গৌড় গোপাল গাঙ্গুলী। তিনি নাকাশিপাড়া থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। বয়স ৫৬ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায়। তবে তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে আরও বাড়ছে রহস্য।
ওই সুইসাইড নোটে তিনি দাবি করেছেন, সম্প্রতি নাকাশিপাড়া থানায় একটি বধূ নির্যাতনের অভিযোগের তদন্ত চলাকালীন তিনি বেশ কিছু সমস্যার মুখে পড়েন। এমনকী সুইসাইড নোটে বেশ কিছু মিথ্যা জবানবন্দীর কথাও উল্লেখ করেছেন। এমনকী তাঁর ঊর্ধ্বতন অফিসার এই কেসের তদন্ত চলাকালীন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলেও ওই সুইসাইড নোটে তিনি লিখেছেন। সে কারণেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। শেষে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। এদিকে এ ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলার পুলিশ মহলে। তবে এখনই এ নিয়ে কোনও কথা বলতে চাইছেন নাকাশিপাড়া থানার পুলিশ আধিকারিকরা।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top