News Flash

  • Home
  • দিনের খবর
  • নতুন সংসদ ভবনে ৭৫ টাকার স্মারক কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

নতুন সংসদ ভবনে ৭৫ টাকার স্মারক কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কলকাতা, ২৮ মে (হি. স.) রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে পুজো পাঠের মধ্য দিয়ে নতুন সংসদের উদ্বোধন হল। ঐতিহাসিক দিনে ৭৫ টাকার বিশেষ মুদ্রার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সেই স্মারক মুদ্রার উদ্বোধন করা হয়। সেইসঙ্গে ভারতীয় ডাক বিভাগের তরফে যে বিশেষ স্ট্যাম্প তৈরি করা হয়েছে, সেটাও প্রকাশ করেন মোদী।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কলকাতার ট্যাঁকশালে (যা তারাতলায় অবস্থিত) ৭৫ টাকার স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে। তাতে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, পাঁচ শতাংশ নিকেল এবং পাঁচ শতাংশ দস্তার সংমিশ্রণ আছে। স্মারক ৭৫ টাকার কয়েনের ওজন হয়েছে ৩৫ গ্রামের মতো (৩৪.৬৫ গ্রাম থেকে ৩৫.৩৫ গ্রামের মধ্যে ওজন)। ওই কয়েনের সামনে দিকে অশোক স্তম্ভের সিংহের মুখ আছে। একেবারে মাঝখানে সিংহের মুখ রাখা হয়েছে। অশোক স্তম্ভের ঠিক নীচে দেবনাগরী হরফে ‘সত্যমেব জয়তে’ লেখা আছে। সেটার ঠিক নীচে লেখা আছে ইংরেজিতে ৭৫ টাকা। সঙ্গে বড়-বড় অক্ষরে রুপির চিহ্ন লেখা আছে। আর ডানদিকে ইংরেজিতে লেখা আছে ‘ইন্ডিয়া’ । বাঁ-দিকে দেবনাগরী হরফে ‘ভারত’ লেখা আছে।
রবিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭৫ টাকার স্মারক মুদ্রার পিছন দিকে নয়া সংসদ ভবনের ছবি আছে। উপরের দিকে দেবনাগরী হরফে লেখা আছে ‘সংসদ সংকুল’। নীচের দিকে ইংরেজি ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ (সংসদ ভবন) লেখা আছে। যে বৃত্তাকার কয়েনের ব্যাস হল ৪৪ মিলিমিটার।
যে স্মারক মুদ্রা আনা হয়, তা বাজারে কেনাবেচার জন্য ব্যবহৃত হয় না। অর্থাৎ লেনদেনের জন্য ব্য়বহার করতে পারবেন না মানুষরা। তবে স্মারক মুদ্রা হিসেবে সেই মুদ্রা নিজেদের কাছে রাখা যাবে। সিকিউরিটিজ অফ প্রিন্টিং অফ মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট থেকে তাঁরা স্মারক মুদ্রা সংগ্রহ করতে পারবেন।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top