News Flash

  • Home
  • খেলা
  • ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড করলেন মেসি
Image

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড করলেন মেসি

প্যারিস,২৮ মে(হি.স.): অনেক প্রাপ্তির এক মৌসুমের শেষটায় লিওনেল মেসির হাতে ধরা দিল আরও দারুণ কিছু অর্জন। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই মহাতারকা গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড।

পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম‍্যাচে। আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম‍্যাচেই।

চার ম‍্যাচে গোল পাননি মেসি। তার ‘খরা’ কাটানো গোল দিয়েই পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা।

১০টি লা লিগা শিরোপা থাকা মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি জিতেছেন কেবল রায়ান গিগস- ১৩টি।

এবারের লিগ ওয়ানের শিরোপা জিতে এক সময়ের সতীর্থ দানি আলভেসের পাশে বসলেন মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টাইন মহাতারকারও শিরোপাও হলো ৪৩টি।

পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ ম‍্যাচে ২২ গোল করেছেন মেসি। বার্সেলোনায় দীর্ঘ ক‍্যারিয়ারে লা লিগায় ৫২০ ম‍্যাচে তিনি করেন ৪৭৪ গোল। যা এক ক্লাবে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top