News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের তরফ তেকে বিজ্ঞান ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের তরফ তেকে বিজ্ঞান ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ আগরতলা জগন্নাথ বাড়ি রোডে স্টুডেন্ট হেলথ হোমে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বিজ্ঞানভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার৷ বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী প্রতিযোগীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটি বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান সংঘটিত করে থাকে৷ এ বছর সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা৷ রবিবার আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা৷ ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোম জগন্নাথবাড়ি রোডে  আয়োজিত এই বসে আঁকো প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগে প্রতিযোগিরা অংশগ্রহণ করে৷ ১৭৫ জন প্রতিযোগী প্রতিযোগিনী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ আগামী চৌঠা জুন বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে৷ ঐদিন সম্মেলনেও বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আকার বিষয়বস্তু প্রদর্শিত হবে৷ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা জানান গ্রাম ত্রিপুরার পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের বিজ্ঞানভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top