News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ছাত্রীর যৌন নির্যাতন : ভাঙ্গা এইচএস স্কুলের সদ্য বরখাস্ত অধ্যক্ষ আসার উদ্দিনকে গ্রেফতারের দাবিতে করিমগঞ্জে উত্তাল আন্দোলন এবিভিপি-র
Image

ছাত্রীর যৌন নির্যাতন : ভাঙ্গা এইচএস স্কুলের সদ্য বরখাস্ত অধ্যক্ষ আসার উদ্দিনকে গ্রেফতারের দাবিতে করিমগঞ্জে উত্তাল আন্দোলন এবিভিপি-র

করিমগঞ্জ (অসম), ২৭ মে (হি.স.) : নাবালিকা ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগে অভিযু্ক্ত করিমগঞ্জ জেলার অন্তর্গত ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের সদ্য বরখাস্ত অধ্যক্ষ আসার উদ্দিনকে গ্রেফতারের দাবিতে উত্তাল আন্দোলন সংগঠিত করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

নিজের স্কুলের নাবালিকা ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগে অভিযু্ক্ত সদ্য প্রাক্তন অধ্যক্ষ আসার উদ্দিনকে গ্রেফতারের দাবিতে করিমগঞ্জে ধরনা-বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ শনিবার ফের সরগরম হয়ে উঠেছে জেলা সদর শহর করিমগঞ্জ। প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে পুলিশের হাতে আটক হতে হয়েছে দুই ছাত্র নেতাকে। এদিন দুপুরে করিমগঞ্জ কলেজের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ গড়ে তুলে ছাত্র সংগঠন এবিভিপি। হাতে হাতে প্ল্যা-কার্ড নিয়ে প্রতিবাদী স্লোগানে আন্দোলনকারীরা এলাকার পরিবেশ উত্তাল করে তুলেন। ঘটনার দশ দিন অতিবাহিত হলেও কেন মুক্ত আকাশের নীচে অভিযুক্ত শিক্ষক? পুলিশ প্রশাসনের ভূমিকা-ই বা-কী, কী কারণে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে কোনও পদক্ষেপ নিচ্ছে না? ইত্যাদি বহু প্রশ্ন তুলে সড়ক অবরোধ করে এলাকা সরগরম করে তুলেন ছাত্র সংগঠনের নেতা-সদস্যরা।

এদিকে করিমগঞ্জ কলেজের সামনে হঠাৎ করে ছাত্র নেতারা অবরোধ গড়ে তোলায় শহর জুড়ে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে ছুটে আসেন সদর থানার পুলিশ কর্মীরা। ছাত্র নেতাদের সঙ্গে পুলিশ আধিকারিকদের উষ্ণ বাক্য বিনিময়ের দরুন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল, পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। এর পরও কেন আসামি পলাতক? এ ধরনের নানা প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি পুলিশ অফিসাররা।

শেষে সদর ওসি ভবেশ দিহিঙ্গিয়ার হস্তক্ষেপে ঘণ্টা-খানেক পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পুলিশ প্রশাসনের প্রতি তাঁদের ভরসা রয়েছে। তাই তাঁরা আপাতত অবরোধ প্রত্যাহার করেছেন। তবে শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার না করা হলে ব্যাপক তীব্র হবে তাঁদের আন্দোলন।

এদিকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহার করার পর সদর ডিএসপি ছুটে এসে দুই ছাত্র নেতা রোহিত দাস এবং সম্রাট দাস পুরকায়স্থকে আটক করে থানায় নিয়ে গেলে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে আধঘণ্টার মধ্যেই তাঁদের মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এবিভিপির অভিযোগ, পুলিশ প্রশাসন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। অকথ্য ভাষা ব্যবহার করেছেন খোদ সদর ডিএসপি। দুজনকে আটক করে নিয়ে গেলে চাপে পড়ে তাঁদের মুক্ত করে দেওয়া হয়। তাঁরা বলেন, আসামিকে ধরতে ব্যর্থ প্রশাসন, আর প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীদের পুলিশ আটক করে। এ কেমন প্রশাসন?

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top