News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : সুশান্ত 
Image

ব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : সুশান্ত 

আগরতলা, ২৬ মে(হি.স.) : জনগণের স্বার্থ ভূলে যে রাজনৈতিক দলের নেতারা ব্যক্তিস্বার্থে কাজ করেছিলেন, জনগণ তাদের ছুড়ে ফেলে দিয়েছে। ফলে, অনেক রাজনৈতিক দল এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আজ ১০-মজলিশপুর বিধানসভা মন্ডল বিজেপির কার্যকারিণী বৈঠকে এভাবেই সুর চড়ালেন স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, বিজেপি হচ্ছে মতাদর্শ ভিত্তিক সুসংবদ্ধ সংগঠনের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি দল।বিভিন্ন  মতাদর্শ, জাতি, ধর্ম, অর্থনৈতিক স্বার্থ এবং কর্মপন্থার বিভিন্নতার ঊর্ধ্বে ওঠে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে দিক্ষীত হয়ে আমাদের সবাইকে জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে। তাই নিয়মিতভাবে ধৈর্য সহকারে জনগণের অভাব অভিযোগ শুনতে হবে এবং তাদের উত্থাপিত সমস্যার সমাধান করতে হবে। বিজেপির প্রতিটি কার্যকর্তার মূল লক্ষ্য দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা।

তিনি আরো বলেন, দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের প্রতিটি কার্যকর্তাকে জাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হতে হবে। বিজেপির প্রত্যেক কার্যকর্তাদের সমগ্র জাতির স্বার্থ সাধনে আত্মনিয়োগ করতে হবে।

তাঁর কটাক্ষ, ইতিহাস সাক্ষী আছে জনগণের স্বার্থের কথা মাথায় না রেখে যে রাজনৈতিক দল কাজ করেছে জনগণ তাদের ছুড়ে ফেলে দিয়েছে। জনগণের স্বার্থের জন্য কাজ না করে শুধুমাত্র নিজেদের ব্যক্তিস্বার্থের জন্য কাজ করা অনেক রাজনৈতিক দল আজ  জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। 

তাঁর দাবি, প্রত্যেক রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হল জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা।এই মানসিকতা নিয়ে কাজ করে গেলে  দেশ ও রাজ্যের লাভ হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে একই মনমানসিকতা ও মতাদর্শে সুসংবদ্ধ হতে হবে, বলেন তিনি। 

তিনি হুশিয়ারী দিয়ে বলেন, বিজেপির নাম ভাড়িয়ে কোন ধরনের অনৈতিক কাজে কেউ যুক্ত হলে ভবিষ্যতে দল তাঁদের পাশে দাঁড়াবে না। 

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top