News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গতে ঝড়-বৃষ্টির সতর্কতা
Image

বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গতে ঝড়-বৃষ্টির সতর্কতা

কলকাতা, ২৪ মে (হি.স.) : বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া থাকবে। পাশাপাশি হতে পারে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিং পলম জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামী ২৭ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে। আজকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনেকটাই কম। বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে ২৫ ও ২৬ তারিখ। ওপরের পাঁচটা জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। তাপমাত্রা অনেকটাই কমে গেছে। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা আরেকটু কমবে । আজ কলকাতাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top