News Flash

  • Home
  • দিনের খবর
  • এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানুর স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি
Image

এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানুর স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি

পূর্ব মেদিনীপুর, ২৪ মে (হি. স.) : এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানুর স্ত্রী গীতারানিকে গ্রেফতার করল সিআইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। বুধবার সকালেই তাঁকে সেখানে থেকে গ্রেফতার করে সিআইডি। এর আগে গ্রেফতার হন ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। ভানুর আরও দুই ভাইপোর একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, এগরা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম অবস্থায় দীর্ঘপথ বাইকে গিয়ে কটকের হাসপাতালে ভরতি হয়েছিলেন ভানু। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেই জানা গিয়েছিল। এরপর খোঁজ পেয়ে পুলিশ কটকের নার্সিংহোমে পৌঁছালে ভানু আর তাঁর ছেলে ও ভাইপোকে গ্রেফতার করে। শারীরিক অসুস্থতাআ কারণে ভানুর ওই হাসপাতালেই চিকিৎসা চলে। কিন্তু অবশেষে মৃত্যু হয় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানুর। কটকের হাসপাতালে তাঁর মৃত্যু হয়ে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top