News Flash

  • Home
  • খেলা
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে চিনে যাবেন মেসিরা
Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে চিনে যাবেন মেসিরা

বেজিং, ২২ মে (হি.স.) : আগামী ১৫ জুন বেজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে একটি ম্যাচ খেলতে চিনে যাবে আর্জেন্টিনা ফুটবল দল। সোমবার এই খবর জানিয়েছে চিনে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস থেকে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি চিনে সফরে এসেছিলেন। তার আগেও আরও বেশ কয়েকবার চিন সফরে এসেছিলেন লিও। এই নিয়ে সপ্তমবারের জন্য চিন সফরে আসছেন মেসি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই মেসির চিন সফর ঘিরে চিনের ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। টিকিটের চাহিদাও তুঙ্গে।
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের গ্রুপের শেষ খেলায় আর্জেন্টিনা মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে নীল-সাদা জার্সির হয়ে গোল দুটি করেছিলেন লিওনেল মেসি ও আলভারেজ। অস্ট্রেলিয়ার পক্ষে আর্জেন্টিনার হয়ে আত্মঘাতী গোল করেছিলেন এনেজো ফার্নান্দেস। বিশ্বকাপের পর আবার ফের এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top