News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করল ফিজি, অভিভূত ভারতের প্রধানমন্ত্রী
Image

মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করল ফিজি, অভিভূত ভারতের প্রধানমন্ত্রী

পোর্ট মোরেসবি, ২২ মে (হি.স.): ফের একবার বিশ্ব মঞ্চে বন্দিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফিজি সরকার তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছে। প্রধানমন্ত্রী এই সম্মান দেওয়ার জন্য ফিজি সরকারকে ধন্যবাদ জানান। পাপুয়া নিউ গিনিতে ফিজির সর্বোচ্চ সম্মান ‘কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব ফিজি’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী। ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা মোদীর গলায় মেডেল পরিয়ে এই সম্মান তুলে দেন।

এর পাশাপাশি পাপুয়া নিউ গিনিও তাদের সর্বোচ্চ সম্মান ‘কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব লোগোহু’ তে ভূষিত করল মোদীকে। গোটা বিশ্বকে নেতৃত্বদানের জন্যই তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হল। তবে এই প্রথম নয়। এর আগেও বিশ্বের নানা দেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “এই সম্মান শুধুমাত্র আমার নয়, ১৪০ কোটি ভারতীয়ের, শতাব্দী প্রাচীন ভারত-ফিজি সম্পর্কের..।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top