News Flash

  • Home
  • দেশ
  • মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল মেয়ের
Image

মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল মেয়ের

ফরাক্কা, ২১ মে (হি. স.) : মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি । রবিবার বেলার দিকে গঙ্গায় স্নান করতে তলিয়ে মৃত্যু হল মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত অরঙ্গাবাদ।

জানা গিয়েছে, মৃতের নাম দিয়া সিংহ (১৫)। অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দিয়া ও শ্রেয়া দুই বোন। অরঙ্গাবাদেক বাধশিরা পাড়ার বাসিন্দা। এদিন মা চৈতালি সিংহের সঙ্গে বাড়ির পাশের গঙ্গায় স্নান করতে গিয়েছিল তারা। কিছুক্ষণ স্নানের পর হঠাইৎ তলিয়ে যেতে থাকে দুই বোন। এক মহিলা ও দুই যুবকের উপস্থিত বুদ্ধিতে বড় বোন রক্ষা পেলেও ছোট বোনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী কল্পনা পালও একইসময় স্নান করতে নেমেছিলেন। তিনি জানান, হঠাৎ দেখি দুই বোন তলিয়ে যাচ্ছে। সেই সময় পাড়ে বসে থাকা দুই যুবককে বলি দুজনকে উদ্ধার করতে। কিন্তু ওঁরা সাঁতার জানত না। তাই ঝাঁপ দেয়নি। তখন কল্পনাদেবী শাড়ি ছুঁড়ে দিতে বলেন। সেই শাড়ি ধরে বড় বোন উঠে আসেন। কিন্তু উঠতে পারেনি দিয়া। আধঘণ্টা পর তাঁর দেহ উদ্ধার করে মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাধশিরা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top