News Flash

Image

পুলিশের সাথে উশৃঙ্খল আচরণ, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ আগরতলা শহর শহরতলী সহ রাজ্যের সর্বত্র অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের লক্ষে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এর অঙ্গ হিসেবে আগর তলা শহর এলাকার পুলিশে নাকা পয়েন্ট  গুলিতে রাত্রি কালীন চেকিং এর ব্যবস্থা করা হয়েছে৷  রাজ্যে চুরি ডাকাতির ছিনতাই সহ নানা অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে৷ তাতে পুলিশে প্রশাসনের অস্তিত্ব নিয়ে নানামহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ উদ্ভূত ও পরিস্থিতিতে পুলিশ নড়েচড়ে বসেছে৷ শনিবার রাতে আগরতলা শহর এলাকার নাকা পয়েন্টগুলিতে বিশেষ তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশি চালানোর সময় বেশকিছু সংখ্যক যানবাহন ও বাইক আটক করে তাদের বৈধ কাগজপত্র যাচাই করা হয়৷ শুধু তাই নয় মাদক পান করে যেসব চালক যানবাহন ও দ্বিচক্র যান চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হয়৷ শনিবার রাতে এ ধরনের অভিযানে অংশগ্রহণ করেন পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন থানার ওসি ও পদস্থ পুলিশ আধিকারিকরা৷ চেকিং চলাকালে কিছু সংখ্যক উশৃংখল লোকজন পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সাথে অশালীন আচরণ করে৷ বাধ্য হয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷ রাত্রিকালীন পুলিশের চেকিং এ রাজধানীর বিভিন্ন নাকাতে  ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে এবং সদর এডিপিও আশীষ দাশগুপ্ত৷  তারা জানিয়েছেন রাত্রিকালীন এ ধরনের বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top