News Flash

  • Home
  • দেশ
  • ভোটমুখী চার রাজ্যের নেতাদের নিয়ে ২৪ মে বৈঠক ডাকল কংগ্রেস
Image

ভোটমুখী চার রাজ্যের নেতাদের নিয়ে ২৪ মে বৈঠক ডাকল কংগ্রেস

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে রাজ্যে সরকার গঠন করেছে কংগ্রেস। হিমাচল প্রদেশ ও কর্ণাটকে জয়লাভের পর এবার ভোটমুখী দেশের চার রাজ্য নিয়ে ঘুঁটি সাজাতে চলেছে ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টি। তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৪ মে হবে সেই বৈঠক।

আগামী ২৪ মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে সূত্রের খবর। সম্প্রতি কর্ণাটকে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দলের বর্ষীয়ান নেতাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কংগ্রেস হাইকম্যান্ড সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী ও ডিকে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রীর পদ দিয়ে বিষয়টির মীমাংসা করেছিল।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top