News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় দক্ষতা বৃদ্ধির শিবির শুরু : ব্যাপক সাড়া
Image

বিলোনিয়ায় দক্ষতা বৃদ্ধির শিবির শুরু : ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। স্কিল ডেভেলপমেন্টে বিলোনিয়ায় শিবির শুরু হয়েছে। যুব সম্প্রদায়কে স্বরোজগারী হওয়ার লক্ষ্যে, দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তিন দিনব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তিন দিনব্যাপী এই শিবির শেষ হবে ২২ মে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই শিবির বিকেআই শতবার্ষিকী ভবনে সূচনা হয়েছে। আজ, শনিবার বেলা ১১ টায় শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র ঘোপ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতি বকুল দেবী দেবনাথ, দক্ষিণ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকতা দেবাশীষ ভট্টাচার্য, দক্ষিণ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের সদস্য গৌতম সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিলোনিয়া পুর পরিষদের কাউন্সিলর শ্রীমতি দীপা পাল মজুমদার। দক্ষিণ জেলার তিন মহকুমা: শান্তিরবাজার, বিলোনিয়া ও সাব্রুম থেকে প্রায় অর্ধশতক যুবক-যুবতী শিবিরে অংশগ্রহণ করেন। দক্ষতা বৃদ্ধির এই শিবিরে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। দক্ষিণ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি বাবুল চন্দ্র দেব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ  জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top