News Flash

  • Home
  • দিনের খবর
  • সিবিআইয়ের জেরার শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

সিবিআইয়ের জেরার শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২০ মে (হি.স.) : দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা জেরার শেষে শনিবার ৮টা ৩০ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে ১১টার সময় নিজাম প্যালেসে তাঁকে তলব করেছিল সিবিআই। দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা জেরা করা হল তাঁকে।

নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সকাল ১০টা ৫৮ মিনিট নাগাদ পৌঁছে গিয়েছিলেন তিনি। সাড়ে ১১টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সূত্রের খবর, ৫ জন সিবিআই আধিকারিক জেরা করেছেন অভিষেককে। ছিল ৫ পাতার প্রশ্নপত্র। এদিন নিজাম প্যালেসে ঢোকার সময়ে সাংবাদিকদের সামনে কিছু বলেননি তিনি। জানা গিয়েছে, তিন দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। অবশেষে ৮টা ৩০ মিনিট নাগাদ শেষ হয় জেরা।
উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি মামলায় তাঁকে জেরা করা হয়েছে। হাজিরা দেওয়ার আগে সিবিআই’কে চিঠি দিয়েছিলেন অভিষেক। তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তলবের পর একদিন সময় না দেওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেকের আইনজীবী। আগামী সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top