News Flash

  • Home
  • প্রধান খবর
  • দশ কোটি টাকার হেরোইন সহ লরি বাজেয়াপ্ত, গ্রেফতার দুই পাচারকারী
Image

দশ কোটি টাকার হেরোইন সহ লরি বাজেয়াপ্ত, গ্রেফতার দুই পাচারকারী

ডিফু (অসম), ১৯ মে (হি.স.) : আন্তর্জাতিক ড্ৰাগস পাচার চক্ৰের বিরুদ্ধে সফল ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে কাৰ্বি আংলং পুলিশ। আজ শুক্রবার বিকেলে এক অভিযান চলিয়ে দশ কোটি টাকার হেরোইন সহ একটি লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে গ্ৰেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক গোপন সূত্ৰের খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে কাৰ্বি আংলং জেলার পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়ার তত্ত্বাবধানে বোকাজান মহকুমার এসডিপিও জন দাসের নেতৃত্বে তথা বকলীয়াঘাট থানার ভারপ্ৰাপ্ত অফিসার নবজ্যোতি দাসের সহযোগিতায় পুলিশের একটি দল বকলিয়াঘাট নগরের বাইপাসে এক তাল্লাশি অভিযান চালায়। উক্ত অভিযানের সময় অভিযানকারী পুলিশের দলটি নম্বর প্লেট বিহীন একটি ছয় চাক্কার লরিতে তল্লাশি চালিয়ে ১৩৬টি সাবানের বাক্সে লুকিয়ে আনা অবস্থায় ১.৭ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। বাজেয়াপ্তকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য কমেও প্ৰায় দশ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে পুলিশ এই বৃহৎ পরিমানের হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে গ্ৰেফতার করতে সক্ষম হয়। ধৃত পাচারকারী দুজন যথাক্ৰমে কাছাড় জেলার কাটিগড়ার জালাল উদ্দিন (৪২) এবং করিমগঞ্জ জেলার বদরপুরের কাহার আহমেদ (২০), জানিয়েছে কার্বি-আংলং পুলিশ।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top