News Flash

  • Home
  • দিনের খবর
  • এখনও অনেক পথ বাকি, মুখ্যমন্ত্রী আসন হাতছাড়া হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিবকুমার
Image

এখনও অনেক পথ বাকি, মুখ্যমন্ত্রী আসন হাতছাড়া হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিবকুমার

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): বিতর্কের জট কাটিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রীতেই ভরসা রাখল হাত শিবির। কন্নড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন সিদ্দারামাইয়া। আর মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা ডি কে শিবকুমার পেলেন উপ-মুখ্যমন্ত্রীর পদ। বৃহস্পতিবার ঘোষণা করল কংগ্রেস হাইকমান্ড। নতুন দায়িত্ব পেয়ে সাংবাদিকদের কাছে শিবকুমার বললেন, ”জনগণ যখন দায়িত্ব দিয়েছে তখন আমাদের অবশ্যই খুশি হওয়া উচিৎ। নিজেদের প্রতিশ্রতি পূরণ করা উচিৎ। এটাই এখন আমাদের মূল মন্ত্র।”

মুখ্যমন্ত্রীর আসন হাতছাড়া হওয়ায় তিনি হতাশ হয়েছেন কিনা জানতে চাওয়ায় তিনি বলেন, ”কেন আমি হতাশ হব। এখনও অনেক পথ যেতে হবে”। তাঁর এই বক্তব্য স্পষ্ট, আগামী দিনে আরও বড় দায়িত্বের পথ চেয়ে রয়েছেন কর্ণাটকের নবনিযুক্ত ডেপুটি মুখ্যমন্ত্রী শিবকুমার।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top