News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্য কেরালা স্টোরি’-র রায়ে সরব ‘উল্লসিত’ শুভাপ্রসন্ন
Image

দ্য কেরালা স্টোরি’-র রায়ে সরব ‘উল্লসিত’ শুভাপ্রসন্ন


কলকাতা, ১৮ মে (হি. স.) : বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সেই ছবির উপরে নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেই পাল্টা আক্রমণ করলেন শাসকদল তৃণমূল ‘ঘনিষ্ঠ’ শিল্পী শুভাপ্রসন্ন। তুললেন তাঁকে ‘বেলাগাম’ বলার প্রসঙ্গ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৮ মে ছবিটি প্রদর্শনে এ রাজ্যে নিষেধাজ্ঞা জারির পরেই সেটা রাজ্যের ‘বেঠিক’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন শুভাপ্রসন্নবাবু। এর জন্য দলীয় তরফে সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। অনেকেই ‘বেলাগাম’ বলেছিলেন।

রাজ্যের নিষেধাজ্ঞার ১০ দিনের মাথায় বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত স্থগিতাদেশ দিল। অর্থাৎ, রাজ্যে এই ছবি দেখায় আপাতত আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর মুখ খুললেন শাসকদলের ‘ঘনিষ্ঠ’ শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। জানিয়ে দিলেন, শীর্ষ আদালতের এই আদেশে তিনি খুশি।

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন শুভাপ্রসন্ন। সেই অসন্তোষ তিনি গোপনও করেননি। নিষেধাজ্ঞা জারির পরের দিনই শিল্পী বলেছিলেন, ‘‘আমি কোনও শিল্পপ্রচেষ্টার বিরোধিতা পছন্দ করি না। এ ক্ষেত্রে আমি সমর্থন করতে পারছি না।’’ শুভাবাবুর এই বিরোধিতার পর তৃণমূলের তরফে তাঁকে থামানোর চেষ্টাও করা হয়। প্রথমে ফোনে ‘ধমক’ এবং পরে তাঁকে প্রসন্ন করতে শিল্পীর বাড়িতে যান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু কোনও চেষ্টাতেই চিঁড়ে ভেজেনি।

রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর শুভাবাবুকর কাছে প্রতিক্রিয়া চাইলে সংবাদমাধ্যমে বলেন, ‘‘যে কোনও শিল্পীরই স্বাধীনতা থাকা উচিত। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা করেই ছবিটি হয়তো বন্ধ করেছিলেন। কিন্তু আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এটা ঠিক নয়। আমি এখনও মনে করি, ছবিটি যাঁরা দেখার, তাঁরা দেখবেনই। যাঁরা বর্জন করার, তাঁরা তা-ই করবেন। এই স্বাধীনতা থাকলে ভাল।’’

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top