News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য ও কলকাতা পুলিশে নিয়োগের দাবিতে মিছিল
Image

রাজ্য ও কলকাতা পুলিশে নিয়োগের দাবিতে মিছিল


কলকাতা, ১৮ মে (হি. স.) : শিক্ষকদের পর এবার স্বচ্ছ নিয়োগ এবং শূন্যপদ পূরণের দাবিতে রাস্তায় নামলেন কলকাতা পুলিশের চাকরিপ্রার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শিয়ালদহ থেকে মিছিল শুরু করেন ওই চাকরিপ্রার্থীরা। মিছিলকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিসম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড। মিছিলে স্লোগান ওঠে, ‘চাকরি চাই, চাকরি দাও, কলকাতা পুলিশে অবিলম্বে শূন্যপদে নিয়োগ করতে হবে’।

সরকারি সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা পুলিশে ১২ হাজার, রাজ্য পুলিশে ৩২ হাজার শুধু কনস্টেবল পদ শূন্য রয়েছে। এর পাশাপাশি ফাঁকা রয়েছে প্রচুর সাব ইন্সপেক্টর, ওয়্যারলেস অপারেটর, এক্সাইজ কর্মীর পদ। মিছিলকারীদের দাবি, ২০১৯ সালে এক্সাইজ কর্মী এবং কনস্টেবল পদে নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল, সেই নিয়োগ দ্রুত করতে হবে।

কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নিয়োগ আটকে থাকা নিয়ে নবান্নে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশের অনেক শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে। যাঁরা নিয়োগ করেন, তাঁদের মধ্যে কেমন একটা গয়ংগচ্ছ ভাব দেখা যাচ্ছে। কিন্তু যে সব ছেলে-মেয়ে পুলিশে চাকরির পরীক্ষা দিয়ে বসে আছে, তাদের কথা কে ভাববে?

এর পরই তিনি ঘোষণা করেন, তিন মাসের মধ্যে পুলিশের সব শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বলেন, ট্রেনিংয়ের নামে অত সময় নষ্ট করলে চলবে না। সাত দিনের মধ্যে ট্রেনিং শেষ করে কনস্টেবলদের কাজে নামিয়ে দিতে হবে। পরে কাজের মাধ্যমেই তাঁদের ট্রেনিং চলবে।

Releated Posts

ছত্তীসগড়ে নকশালদের বিস্ফোরক সরবরাহের মামলায় ৩ জনের সাজা

রায়পুর/নারায়ণপুর, ১১ আগস্ট (আইএএনএস): ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় নকশালদের জন্য বিস্ফোরক সরবরাহের মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও…

ByByNews Desk Aug 11, 2026

বিহারের খাগড়িয়ায় প্রসাদ খেয়ে অসুস্থ ১৬৫-র বেশি, হাসপাতালে ভর্তি বহু মানুষ

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের খাগড়িয়া জেলার মানসি থানার অন্তর্গত আমনি পঞ্চায়েতের হিয়াদাতপুর গ্রামে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে…

ByByNews Desk Aug 11, 2026

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top