News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, মৃত্যু একজন রোগীর
Image

ছত্তিশগড়ে নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, মৃত্যু একজন রোগীর


রায়পুর, ১৮ মে (হি. স.) : ছত্তিশগড়ে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ তবুও মৃত্যু এখনও উদ্বেগের বিষয় । পাশপাশি ছয় দিন পর বৃহস্পতিবার আবারও একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দফতরের প্রকাশিত কোভিড বুলেটিনে জানা গেছে, বিজাপুরে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুসারে, রাজ্য জুড়ে ২৫৩৩ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের রির্পোট পজেটিভ এসেছে। একইসঙ্গে ৬৯ জন রোগী সুস্থ হয়েছে। ছত্তিশগড়ে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। রাজ্যে রোগীর সংখ্যা কমার সঙ্গে সঙ্গে জেলাগুলিতেও কমেছে করোনা সংক্রমণের ঘটনা। তবে, সহ-অসুস্থতার মাঝে মৃত্যু এখনও উদ্বেগের বিষয়। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, রায়পুর জেলায় সর্বাধিক ১২ জন রোগী পাওয়া গেছে। এর পরে দুর্গ জেলা থেকে পাঁচজন এবং বালোদ থেকে পাঁচজন রোগীর সন্ধান মিলেছে।

দান্তেওয়াড়ায় চারজন এবং বালোদা বাজারের তিনজন রোগীর করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজনন্দগাঁওয়ে দুই রোগী পাওয়া গেছে। মহাসমুন্ডে রোগীর সংখ্যাও দুই। এর আসাওয়া সুরাজপুরেও দুইজন রোগীর শনাক্ত হয়েছে। সুরগুজা থেকে একজন, বলরামপুর থেকে একজন, কবিরধাম থেকে একজন এবং সুকমা জেলায় একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। ছত্তিশগড়ের স্বাস্থ্য দফতর থেকে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top