News Flash

Image

মুর্শিদাবাদে পদ্মা নদীতে তলিয়ে গেল দুই কিশোর

মুর্শিদাবাদ, ১৭ মে (হি. স.) : মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর-ষষ্ঠীতলা এলাকাতে পদ্মা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে । এদিন বিকেল পর্যন্ত নিখোঁজ কিশোরদের সন্ধান পাওয়া যায়নি। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজ কিশোরদের সন্ধানে পদ্মা বক্ষে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জঙ্গিপুর বরোজ এলাকার কয়েকজন কিশোর খেলাধুলা শেষে একসঙ্গে পদ্মা নদীতে স্নান করতে নামেন। স্নান করার সময় হঠাৎই তিন কিশোর নদীতে তলিয়ে যান। সেইসময় ঘটনাস্থলে উপস্থিত এক যুবক তিন কিশোরকে পদ্মা নদীতে তলিয়ে যেতে দেখে নিজে নদীতে ঝাঁপ দিয়ে একজনকে উদ্ধার করতে পারলেও বাকি দুই কিশোর নদীর স্রোতে তলিয়ে যায়। ফারিক হোসেন (১২) এবং রাহিদুল শেখ (১২) নামে দুই কিশোর নিখোঁজ রয়েছে। আরশাদ শেখ (১৩) নামে এক কিশোরকে পদ্মা নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর অসুস্থ হয়ে হয়ে যাওয়ার জন্য আরশাদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজ কিশোরদের সন্ধানে পদ্মা বক্ষে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top