News Flash

Image

ভাঙড়ের পোলট্রি ফার্মে আগুন

ভাঙড়, ১৭ মে (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের তালদিঘি এলাকায় একটি পোলট্রি ফার্মে আগুন। বুধবার সকালে ওই পোলট্রি ফার্মে আগুন লাগে। এদিন সকালে আচমকাই বিকট শব্দ শোনা যায়। তারপরই এলাকার মানুষজন বেরিয়ে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে এলাকার একটি পোলট্রি ফার্ম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

দমকলের গাড়ি আসার আগে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুলিশের দাবি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও কীভাবে আগুন লাগল, তার পূর্ণাঙ্গ তদন্তে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। স্থানীয় আইএসএফ নেতৃত্বের দাবি, ওই পোলট্রি ফার্মের ভিতরে বোমা বাঁধার কাজ চলছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top