News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে কংগ্রেসের তৎপরতা তুঙ্গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী চূড়ান্ত নিয়ে রাহুল সকাশে শিবকুমার
Image

দিল্লিতে কংগ্রেসের তৎপরতা তুঙ্গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী চূড়ান্ত নিয়ে রাহুল সকাশে শিবকুমার

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনকে ঘিরে জাতীয় রাজধানীতে কংগ্রেসের তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে থাকা দুই প্রবীন নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লির ১০, জনপথ গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন সিদ্দারামাইয়া ও শিবকুমার। সিদ্দারামাইয়া ও শিবকুমারের সঙ্গে এদিন বেশ কিছু সময় কথা বলেছেন রাহুল গান্ধী।

এর আগে গতসন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন কর্ণাটকের দুই মুখ্যমন্ত্রী দাবিদার। দলের সাধারণ সম্পাদক, কে সি বেনুগোপালের সঙ্গেও দেখা করেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী, কে হবেন সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে ২২৪ টি আসনের মধ্যে ১৩৫টিতে জয়ী হয় কংগ্রেস।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top