News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে ভয়াবহ লড়াই, নিহত অন্তত ১৫
Image

পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে ভয়াবহ লড়াই, নিহত অন্তত ১৫

ইসলামাবাদ, ১৬ মে (হি.স.) : পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে ভয়াবহ লড়াই। এই গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত বহু। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। দীর্ঘদিন ধরেই অশান্ত প্রদেশটির কোহাট জেলায় দারা আদম খেল এলাকায় একটি কয়লা খনিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের মেঘ জমছিল।

সোমবার সেই সংঘাত গড়ায় ভয়াবহ সংঘর্ষে। গতকাল সান্নিখেল ও জারঘুন খেল নামের দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে খনির দখল নিয়ে হওয়া লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অন্তত পনেরো জন। আহতদের পেশোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই সংঘর্ষ নিয়ে দেরা আদম খেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে যাতে এহেন ঘটনার ফের না ঘটে তা নিশ্চিত করা হবে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top