News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেট সেমিতে ইয়াপ্রি কৌতল
Image

অমরপুরে ক্লাব ক্রিকেট সেমিতে ইয়াপ্রি কৌতল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।।শেষ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছলো ইয়াপ্রি কৌতল ক্লাব। পরাজিত করলো বয়াখা বাঐকসা দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে সোমবার বয়াখা বাকলা দলের গড়া ১১২ রানের জবাবে ইয়াপ্রি কৌতল দল ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অরুণ কুমার জমাতিয়া প্রথমে বল হাতে বিপক্ষের ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৩৫ রান করেন। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় অরুণকে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বয়াখা বাকসা দল ১১২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিউটন জমাতিয়া ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, তম্বো জমাতিয়া ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬, বীরলাল জমাতিয়া ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিশ্বজিৎ জমাতিয়া ২২ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ইয়াপ্রি কৌতল ক্লাবের পক্ষে মাহিমা কুমার জমাতিয়া (‌২/‌১৯), অসীম জমাতিয়া (‌২/‌১৯), সর্ব হরি জমাতিয়া (‌২/‌২১) এবং অরুণ কুমার জমাতিয়া (‌২/‌৩৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৩.‌৩ ওভারে ৬ উইকেট হাইরয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইয়াপ্রি কৌতল ক্লাব। দলের পক্ষে অরুণ কুমার জমাতিয়া ৬০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫,অমর শক্তি জমাতিয়া ১১ বল খেলে ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌‌৩০ (‌অপ:‌) এবং শুভ রঞ্জন জমাতিয়া ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। বয়াখা বাকসা দলের পক্ষে মনোজ দাশগুপ্ত (‌৩/‌২৯) এবং নিউটন জমাতিয়া (‌২/‌৪৩) সফল বোলার।‌‌ ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top