News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে কুকি জঙ্গিদের নৃশংস হামলার নিন্দা বিশ্বহিন্দু পরিষদের, ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণের দাবি সংগঠনের মহাসচিব মিলিন্দ পারন্দের
Image

মণিপুরে কুকি জঙ্গিদের নৃশংস হামলার নিন্দা বিশ্বহিন্দু পরিষদের, ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণের দাবি সংগঠনের মহাসচিব মিলিন্দ পারন্দের

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : মণিপুরে মেইতেই জনগোষ্ঠীর ওপর কুকি জঙ্গিদের নৃশংস হামলার তীব্ৰ নিন্দা করেছেন বিশ্বহিন্দু পরিষদের সৰ্বভারতীয় মহাসচিব মিলিন্দ পারন্দে। মণিপুরের মেইতেই সমাজ এবং তাঁদের উপাসনালয়ে কুকি জঙ্গিরা হামলা চালিয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ওই সব মন্দির পুনর্নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন।

মণিপুরে সদ্য সংগঠিত সংঘর্ষের সময় রাজ্যের পার্বত্য এলাকায় মেইতেই সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত (ভাঙচুর ও অগ্নিসংযোগ) বিশাল বিশাল মন্দিরের জেলাভিত্তিক এক সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আজ সোমবার ভিএইচপি-র জাতীয় মহাসচিব মিলিন্দ পারন্দে বলেছেন, আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের সেবা দান করেছি। এখন হিন্দুদের মন্দিরগুলি পুনর্নির্মাণে সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে শুধুমাত্র গির্জাগুলিতে আক্রমণ করা হয়েছে বলে যে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন।

বিশ্বহিন্দু পরিষদের সৰ্বভারতীয় মহাসচিব মিলিন্দ পারন্দে তালিকা প্রকাশ করে বলেন, টেঙ্গাউপাল ও মোরের চারটি, টিপাইমুখ চূড়াচাঁদপুরের তিনটি এবং পূর্ব ইমফলের চিঙ্গই চিং-এর চারটি সহ আরও বহু মন্দির ধ্বংস করা হয়েছে৷ মিলিন্দ পারন্দে আরও বলেন, উভয় সম্প্রদায়ের মধ্যে দুর্ভাগ্যজনক সংঘর্ষের সময় বহু জাতীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। এখন হিন্দু সমাজকে ক্ষতিগ্রস্ত তথা বিধ্বস্ত মন্দির পুনর্নির্মাণে এগিয়ে আসতে হবে।

এরই পরিপ্রেক্ষিতে ভিএইচপির পক্ষ থেকে তাঁর আবেদন, শান্তি ও সংযমের মধ্য দিয়ে দেশবিরোধী এবং অসামাজিক কার্যকলাপগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। এই অঞ্চলে শান্তি বিঘ্নিত করার চেষ্টাকারী সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top