News Flash

  • Home
  • দেশ
  • মথুরা : চার ঘণ্টায় নিয়ন্ত্রণে প্লাস্টিক কারখানার আগুন
Image

মথুরা : চার ঘণ্টায় নিয়ন্ত্রণে প্লাস্টিক কারখানার আগুন

মথুরা, ১৫ মে (হি. স.) : মথুরার গোবিন্দ নগর থানা এলাকার শিল্প এলাকায় প্লাস্টিক কারখানার স্ক্র্যাপ গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

থানা গোবিন্দ নগর এলাকার অন্তর্গত গোকুল রেস্তোরাঁর কাছে শিল্প এলাকায় একটি কারখানা রয়েছে প্রমোদ খান্ডেলওয়াল ও গিরিধারী খান্ডেলওয়ালের। পলিথিন, প্লাস্টিক সংক্রান্ত জিনিসপত্র তৈরি হয় এই কারখানায়। রবিবার রাতে কারখানা চত্বরে নির্মিত আবর্জনার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন কারখানার ভেতরে পৌঁছানোর আগেই দমকলের কর্মীরা দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।

দমকল অফিসার নরেন্দ্র কুমার সিং জানান, যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রায় চার ঘণ্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। প্লাস্টিকের স্ক্র্যাপ ও হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লেগেছে। আগুনের অগ্রগতি দেখে রিফাইনারি, কোসি ও বৃন্দাবনের দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। এ ছাড়া সমাজকর্মীদের কাছে ট্যাঙ্কার চেয়ে সাহায্য নেওয়া হয়।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top