News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্লাব ক্রিকেট টানা জয় কুলাই স্পোর্টসের
Image

আমবাসায় ক্লাব ক্রিকেট টানা জয় কুলাই স্পোর্টসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।।জয় অব্যবহত রাখলো কুলাই স্পোর্টস দল। টানা ৩ ম্যাচে জয় পেয়ে হ্যাটট্রিক করার পাশাপাশি গ্রুপের শীর্ষে রইলো কুলাই স্পোর্টস দল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোমবার কুলাই স্পোর্টস দল ২২৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে নবদিগন্ত ক্লাবকে। ব্যাটে বলে দাপট দেখিয়ে বিজয়ী দলের সুমিত দেববর্মা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সকালে টসে জয়লাভ করে কুলাই স্পোর্টস দল বিশাল ৩৭০ রান করে। দলের পক্ষে শৈলেশ দেববর্মা ৮০ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৪,সৌরভ দেব ৭৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩, সুমিত দেববর্মা ৩৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪২,রবিচরণ দেববর্মা ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪,সুরেশ দেববর্মা ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ (‌অপ:‌) এবং দীপঙ্কর দেবনাথ ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৯ রান। নবদিগন্ত ক্লাবের পক্ষে করণ ত্রিপুরা (‌৫/‌৫৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে নবদিগন্ত ক্লাব ১৪৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অনন্ত দাস ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌৩৬,করণ ত্রিপুরা ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ‌২১,বিপুল আচার্য ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং কিঙ্কর পাল ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। কুলাই স্পোর্টস দলের পক্ষে সুমিত দেববর্মা (‌৪/‌৪৯) এবং সমরজিৎ দেববর্মা (‌৩/‌৫) সফল বোলার।‌‌ ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top