News Flash

Image

করিমগঞ্জের পূর্ব বাজা‌রি সংর‌ক্ষিত বনাঞ্চল থে‌কে গ্ৰেফতার বনদস্যু্

করিমগঞ্জ (অসম), ১৫ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত পূর্ব বাজা‌রি সংর‌ক্ষিত বনাঞ্চল থে‌কে গ্ৰেফতার করা হয়েছে এক বনদস্যুকে। ধৃত বনদস্যুকে স্থানীয় সাগর ত্রিপুরা (২৩) বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, গোপন সূ‌ত্রে প্রাপ্ত খবরের ভি‌ত্তি‌তে গতকাল রবিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বাদশাহি সংরক্ষিত বনাঞ্চলের পূর্ব বাজারি জঙ্গলে অভিযান চালান দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্টের কর্মীরা। রেঞ্জ অফিসার অঞ্জিল হা‌পিলার নি‌র্দেশে পু‌লিশ বাহিনী এবং ফরেস্ট প্রটেকশন টিম‌কে সঙ্গে নিয়ে বাজা‌রিছড়া থানাধীন পূর্ব বাজা‌রি বনাঞ্চ‌লে অভিযান চালান ডেপু‌টি রেঞ্জার প্রণব ক‌লিতা, সলগই ফ‌রেস্ট বিট অফিসার আব্দুল হা‌সিব লস্কর, দুই বনকর্মী যথাক্রমে প্রদীপ বা‌রৈ ও দি‌লোয়ার হু‌সেন প্রমুখ।

অভিযানে বনাঞ্চ‌লের ভিত‌রে কয়েকজনকে করাত দিয়ে সেগুন গাছ কাটতে দেখেন অভিযানকারীরা। কয়েকজনের মধ্যে এক বনদস্যুকে পাকড়াও করলেও বা‌কিরা রা‌তের অন্ধকা‌রে পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top