News Flash

  • Home
  • খেলা
  • দ্বীপের অলরাউন্ড পারফরম্যান্সে দুর্দান্ত জয় অ্যাথলেটিক্স ক্লাবের
Image

দ্বীপের অলরাউন্ড পারফরম্যান্সে দুর্দান্ত জয় অ্যাথলেটিক্স ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।।দ্বীপ শর্মা-‌র অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই বড় ব্যবধানে জয় পেলো অ্যাথলেটিক্স ক্লাব। পরাজিত করলো ওয়াসাক ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সুপার লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অ্যাথলেটিক্স ক্লাবের গড়া ৩১৩ রানের জবাবে ওয়াসাক ক্লাব মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়। মূলত:‌ অ্যাথলেটিক্স ক্লাবের গড়া পাহাড় সমান রানের নীচে চাপা পড়লো ওয়াসাক ক্লাব। ম্যাচে বিজয়ী দলের দ্বীপ শর্মা প্রথমে ব্যাট হাতে শতরান করার পর বল হাতে ২ উইকেট নিয়েছেন সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় দ্বীপ-‌কে। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে অ্যাথলেটিক্স ক্লাব ৩১৩ রান করে। দলের পক্ষে দ্বীপ শর্মা ১২৮ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩০, উদীয়ন বসু ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, রজত দে ৪০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং মহ:‌ আবু হুসেন ৬২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ওয়াসাক ক্লাবের পক্ষে অনুপ দে (‌৪/‌৭৯), অনিরুদ্ধ সিনহা (‌২/‌৪৫) এবং দেবাংশু ব্যানার্জি (‌২/‌৪৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইকবাল হুসেনের বিধ্বংসী বোলিংয়ের সামনে মুখথুবড়ে পড়ে যায় ওয়াকাস ক্লাবের ব্যাটসম্যান-‌রা। দল মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অনিরুদ্ধ সিনহা ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং নজরুল হক ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষে ইকবাল হুসেন (‌৫/‌৩০) এবং দ্বীপ শর্মা (‌২/‌৪) সফল বোলার।‌‌‌

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top