News Flash

  • Home
  • প্রধান খবর
  • বীরপাড়ায় গোরু চড়াতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম নাবালক
Image

বীরপাড়ায় গোরু চড়াতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম নাবালক

বীরপাড়া, ১৫ মে (হি. স.) : আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের শিশাবাড়ি-সরুগাঁও এলাকায় গোরু চড়াতে যাওয়ার পথে চিতাবাঘের হামলায় জখম হল এক নাবালক। সোমবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে ।

জখম নাবালকের নাম মহবুল আলম। সে খগেনহাট নাথুনি সিং হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রের খবর, গোরু চড়াতে যাওয়ার সময় দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশন থেকে একটি চিতাবাঘ বেরিয়ে ওই নাবালককে আক্রমণ করে। বর্তমানে সে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই চিতাবাঘ দেখা যায়। মাঝেমাঝেই গ্রামবাসীদের গোরু, ছাগল চিতাবাঘের পেটে যায়। বন দপ্তর সূত্রের খবর, ওই চা বাগানে চিতাবাঘ রয়েছে। জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায় জানান, এলাকায় নজর রাখা হচ্ছে।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top