নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ টি আই টি মাঠে নির্মিয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি প্রত্যক্ষ করার জন্য টি সি এ-র আমন্ত্রণে সাড়া দিয়ে রবিবার নড়সিংগড়ে যান টি সি এ-র আজীবন সদস্যরা৷ কাজের অগ্রগতি কতটা ঘটছে, বর্তমানে কি ধরনের কাজ চলছে তা দেখার জন্য আজীবন সদস্যদের সংগঠন ডায়াসকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এদিন তারা আন্তর্জাতিক ক্রিকেট মাঠের নির্মাণ কাজ পরিদর্শন করেন৷ সংগঠনের সদস্যরা মাঠের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে কাজের মান সম্পর্কে অবগত হন৷ ছিলেন ডায়াসের সচিব মানিক দত্ত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা৷ টি সি এ-র কোষাধ্যক্ষ জানান আগামী ২০২৪-র ফেব্রুয়ারী মাসে স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে৷ এরপর তা রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা হবে৷ ডায়াসের সচিব মানিক দত্ত জানান স্বপ্ণের ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে৷ কতটুকু কাজ হয়েছে তা কেউ জানত না৷ এখন সেটা দেখার সুযোগ করে দিয়েছে টি সি এ৷ তাঁর জণ্য টি সি এ-র উদ্যোগকে স্বাগত জানান তিনি৷

নরসিংগড়ে নির্মিয়মান ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন টিসিএর আজীবন সদস্যরা
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















