News Flash

Image

বীরভূমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, চাঞ্চল্য

বীরভূম, ১৪ মে (হি.স.) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসীদের একাংশ পুলিশকে তাড়া করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

বীরভূম জেলার সদাইপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, দু’জন গাড়িতে করে যাচ্ছিলেন ধান কাটতে। সেই সময়েই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ওপরে একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দু’জন। এরপরেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করতে চাইলে বিক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ তাঁদের তাড়া করেন। জানা গিয়েছে, মৃতরা দু’জনে সম্পর্কে ভাই। একজনের নাম বিদ্যুৎ। অপরজনের নাম বিকাশ। খবর লেখা পর্যন্ত তাঁদের পদবি জানা যায়নি। মৃতদের পরিবার সূত্রে খবর, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। পুলিশ সূত্রে খবর, মৃতদের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top