News Flash

  • Home
  • দিনের খবর
  • তুফানগঞ্জে নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের
Image

তুফানগঞ্জে নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের


তুফানগঞ্জ, ১১ মে (হি. স.) : কোচবিহারের তুফানগঞ্জের উল্লারঘাট শ্মশানঘাটে রায়ডাক নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম, সুরজিৎ আর্য (২৪)। ইঞ্জিনিয়ারিংএর ছাত্র ছিলেন তিনি। বাড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্মশান সংলগ্ন এলাকায়। এদিন দুপুরে পাঁচ বন্ধু উল্লারঘাট শ্মশান সংলগ্ন রায়ডাক নদীতে স্নান করতে নামেন। কিন্তু তাঁদের মধ্যে তলিয়ে যান সুরজিৎ। বন্ধুরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। খবর দেওয়া হয় বাড়িতে। স্থানীয় চারজন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যুবককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। পুলিশ তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তুফানগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top