News Flash

  • Home
  • প্রধান খবর
  • নন্দীগ্রামে দুটি বাসের মাঝে পিষে গেল ট্রেকার; নিহত ১, আহত ৬৫
Image

নন্দীগ্রামে দুটি বাসের মাঝে পিষে গেল ট্রেকার; নিহত ১, আহত ৬৫

পূর্ব মেদিনীপুর, ১০ মে (হি. স.) : বুধবার দুপুর বাস দুর্ঘটনায় তোলপাড় নন্দীগ্রামের ঠাকুরচকে। দুটি বাসের মধ্যে পড়ে পিষে যায় যাত্রীভর্তি ট্রেকার। ঘটনাস্থলেই নিহত হন ১ জন। আহত ৬৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ১৭ জন।

দুর্ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের ভেটুরিয়া ঠাকুরচকে।স্থানীয় হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এদিন বেলা ২টো নাগাদ চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল একটি বাস। সে সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রেকারকে বাসটি সরাসরি ধাক্কা মারে। একই সঙ্গে ট্রেকারটিকে পেছনের দিকে ধাক্কা মারে অন্য একটি বাস। ফলে দুই বাসের মধ্যে পড়ে পিষে যায় ট্রেকারটি। বাস ও ট্রেকারের মধ্যেকার যাত্রীরা ভেতরে তালগোল পাকিয়ে যান। ট্রেকারের চালক চালকের আসনে আটকে যান। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। ট্রেকারের যাত্রীদের গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাসের যাত্রীদেরও রক্তাক্ত অবস্থায় নেমে আসতে দেখা যায়।

প্রাথমিক খবরে মোট ১৭ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৪ জনকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের সঙ্গে আটকে যাওয়া ট্রেকারটিকে বের করার জন্য পে লোডার নিয়ে আসা হয়। ট্রেকারের স্টিয়ারিং এসে বসে যায় চালকের বুকে। সেই স্টিয়ারিং কেটে তাঁকে বের করা হয়। তাকে পাঠানো হয় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে। ট্রেকারের সিটগুলো পেছন থেকে এসে যাত্রীদের চাপা দিয়ে দেয়। জানা যাচ্ছে ১৮ যাত্রী ছিল ট্রেকারটি।

এক বাসযাত্রীর দাবি, বেশকিছুক্ষণ করেই অসুস্থ বোধ করছিলেন চালক। কারণ বেশ খানিকটা রাস্তা তিনি বাসটিকে ঠিকমতো নিয়ন্ত্রণ করে চালাতে পারছিলেন না। সেই অসুস্থ চালককেও নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই দুর্ঘটনার জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে ক্রেন এনে বাস ও ট্রেকারকে সরানোর কাজ শুরু হয়।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top