News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকের জনগণকে ভোট দিতে আহ্বান মোদী ও শাহের, বদলকে বেছে নিতে বললেন প্রিয়াঙ্কা
Image

কর্ণাটকের জনগণকে ভোট দিতে আহ্বান মোদী ও শাহের, বদলকে বেছে নিতে বললেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): কর্ণাটকের জনগণকে, বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ এবং প্রথমবারের ভোটারদের ভোটদানের মাধ্যমে গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার জন্য আর্জি জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানান, কর্ণাটকের জনগণকে, বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ এবং প্রথমবারের ভোটারদের ভোটদানের মাধ্যমে গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার আহ্বান জানাচ্ছি।

রাজ্যের উন্নয়নে কর্নাটকবাসীদের ভোটদানের কথা বললেন অমিত শাহ। টুইটারে অমিত শাহ লিখেছেন, “ভোটের দিনে, আমি কর্ণাটকের বোন এবং ভাইদের রাজ্যের সুশাসন, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাই। আপনার একটি ভোটই নিশ্চিত করতে পারে জনগণের ও প্রগতির সরকার। যা রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে কর্নাটকের ভোট প্রসঙ্গে টুইটারে লিখেছেন, “কর্নাটকের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একটি প্রগতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী সরকার বেছে নেবেন। আজ বড় সংখ্যায় ভোটদানের সময় এসেছে। আমরা প্রথমবারের ভোটারদের একটি ভাল ভবিষ্যতের জন্য এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে স্বাগত জানাই।” কর্নাটকবাসীর কাছে বদলের জন্য ভোটদানের আহ্বান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top