News Flash

  • Home
  • দেশ
  • কুস্তিগীরদের পাশে এবার কৃষকরা; ধুন্ধুমার পরিস্থিতি যন্তর মন্তরে, বজরং বললেন রাজনীতি করার ইচ্ছে নেই আমাদের
Image

কুস্তিগীরদের পাশে এবার কৃষকরা; ধুন্ধুমার পরিস্থিতি যন্তর মন্তরে, বজরং বললেন রাজনীতি করার ইচ্ছে নেই আমাদের

নয়াদিল্লি, ৮ মে (হি. স.): দিল্লির যন্তর মন্তরে ধর্ণারত কুস্তিগীরদের পাশে এবার কৃষকরা। সোমবার কুস্তিগীরদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ভারতীয় কিসান ইউনিয়নের কর্মীরা। দিল্লি পুলিশের ব্যারিকেড ভাঙতে দেখা যায় কৃষকেদর, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, “একদল কৃষককে দিল্লির যন্তর মন্তরে নিয়ে যাওয়া হয়। ধর্নাস্থলে পৌঁছানোর তাড়ায় তাঁদের মধ্যে কয়েকজন ব্যারিকেডের উপরে উঠে পড়েন, কয়েকটি ব্যারিকেড তাঁরা সরিয়ে দেয়।”

দিল্লি পুলিশ আরও জানিয়েছে, “যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সুবিধা প্রদান করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএফএমডি-র মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। দয়া করে শান্তিপূর্ণ থাকুন এবং আইন মেনে চলুন।” উল্লেখ্য, যৌন হয়রানির দায়ে অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাচ্ছেন কুস্তিগীররা। সোমবার ধর্ণাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, “আমরা ক্রীড়াবিদ, আমরা রাজনীতি করতে আগ্রহী নই।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top