News Flash

Image

ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ২

ময়না, ৬ মে (হি.স): পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও দুই। বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ছ’দিনের মাথায় আরও দুইজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল । ফলে বিজেপি নেতা খুনে গ্রেফতার মোট তিনজন ।

গত সোমবার ময়নার বাকচার গোড়ামালের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করা হয়। পরে উদ্ধার হয় তার দেহ। উত্তপ্ত হয়ে ওঠে ময়না। মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ-অশান্তির পর ১২ ঘণ্টা ময়না বনধ পালন করা হয়। বিজেপির পক্ষ থেকে ৩৪ জনের নামে অভিযোগ দায়ের হয়।

ঘটনার আড়াই দিন পর ময়নায় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের অভিযোগে প্রথম গ্রেফতারি। বুধবার গভীর রাতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য । তাঁর নাম মিলন ভৌমিক। তিনি ওই একই গ্রামের সদস্য। যার নাম এফআইআরে ২৬ নম্বরে রয়েছে অভিযোগের তালিকায় তাকে গ্রেফতার করা হয়। ময়নায় বিজেপি নেতা খুনে দ্বিতীয় গ্রেফতার নন্দন মণ্ডলের। পুলিশের জালে এফআইআরে ২৪ নম্বরে নাম থাকা নন্দন মণ্ডলের। এরপর আরও একজকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম সুজয় মণ্ডল । ফলে বিজেপি নেতা খুনে গ্রেফতার মোট তিনজন ।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top