News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের বাজারে আসতে শুরু করেছে বহিঃরাজ্যের আম
Image

রাজ্যের বাজারে আসতে শুরু করেছে বহিঃরাজ্যের আম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷  রাজ্যের বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু রসালো আম৷ রাজধানীর আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার বটতলা বাজার সহ সবকটি বাজারেই এখন আমের রমরমা৷ ব্যবসায়ীরা জানিয়েছেন বাজারে আমের যথেষ্ট চাহিদা রয়েছে৷ তবে রাজ্যে এই মুহূর্তে আম জাম কাঁঠাল সহ অন্যান্য রসালো ফল উৎপাদিত হয় বহিঃরাজ্য থেকে আমদানি করা আম সহ অন্যান্য ফলের চাহিদা কিছুটা কম বলে চালিয়েছেন ফল ব্যবসায়ীরা৷ তবে আর ১৫ দিন পর থেকেই গভীর রাজ্য থেকে আসা আমের চাহিদা দারুণভাবে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তারা৷গরমের রসালো সুস্বাদু ফলের মধ্যে অন্যতম হল আম৷ ইতিমধ্যে রাজ্যের বাজারে এসে গেছে বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম৷ দাম কিছুটা বেশি হলেও ভালো মানের বিভিন্ন প্রজাতির আম মিলছে বাজারে৷ রাজধানীর বিভিন্ন বাজারে আম বিক্রেতারা বিভিন্ন প্রজাতির আম নিয়ে বসে রয়েছেন বিক্রয়ের উদ্দেশ্যে৷ সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে৷ মহারাজগঞ্জ বাজারের পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান মহারাজগঞ্জ বাজারে ইতিমধ্যে যে সকল আম এসেছে সব গুলিই বহিঃরাজ্য থেকে এসেছে৷ বৈশাখ মাসে বিভিন্ন প্রজাতির আম আসে মাদ্রাস থেকে৷ জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে আম আসে পশ্চিমবঙ্গের মালদা ও শান্তিপুর থেকে৷ লেংরা, ফজলি, হিম সাগর, লক্ষণ ভোগ এই সকল আম আসে পশ্চিমবঙ্গ থেকে৷ তিনি আরও জানান বৈশাখ মাসের প্রথম দিকে স্থানীয় বিভিন্ন ফল থাকার ফলে বহিঃরাজ্য থেকে আসা আমের চাহিদা কিছুটা কম থাকে৷ তাই এই সময়ে কম পরিমাণে আম আমদানি করা হয়৷ ফলে দাম কিছুটা বেশি৷ যোগান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমের দাম অনেকটা কমে যাবে বলেও জানান তিনি৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top