News Flash

  • Home
  • দিনের খবর
  • জঙ্গিদের গুলিতে সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যু, শোক মুখ্যমন্ত্রীর
Image

জঙ্গিদের গুলিতে সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যু, শোক মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ মে (হি. স.) : রাজৌরিতে জঙ্গিদের গুলিতে মৃত বছর পঁচিশের সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী শনিবার টুইটারে লিখেছেন, “এটা জেনে গভীরভাবে মর্মাহত হয়েছি যে আমাদের দার্জিলিং এর বিজনবাড়ির একজন ২৫ বছরের তরুণ জওয়ান সিদ্ধান্ত ছেত্রী ভারতীয় সেনাবাহিনীর পাঁচ মৃত বীর সৈনিকের মধ্যে রয়েছেন। তাঁরা গতকাল জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি বিশেষ অভিযানে সন্ত্রাসীদের সাথে লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন। আমাদের দেশপ্রেমিক জওয়ানরা সন্ত্রাসীদের নিস্ক্রিয় করার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন। জওয়ানদের সর্বোচ্চ আত্মত্যাগ কখনোই ভোলা যাবে না। আমি সিদ্ধান্ত ছেত্রী এবং অন্যান্য দেশপ্রেমিকরা, গতকাল যাঁরা তাদের জীবন হারিয়েছেন, তাঁদের শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার আন্তরিক সমবেদনা জানাই।”

মাত্র দু’মাস আগে বিয়ে করেন সিদ্ধান্ত। ছুটি কাটিয়ে একুশ দিন আগে কাজে যোগ দিয়েছিলেন। নতুন স্ত্রীকে কথা দিয়ে গিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আবারও ফিরবেন বাড়িতে। কথা রাখতে পারলেন না দার্জিলিংয়ের বিজনবাড়ির সিদ্ধান্ত ছেত্রী। তার আগে শুক্রবার জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গেল তাঁর দেহ। দার্জিলিংয়ের বিজনবাড়িতেই জন্ম সিদ্ধান্ত ছেত্রীর। সেখানেই বেড়ে ওঠা। ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন সিদ্ধান্ত। স্বপ্ন সত্যি হয় ২০১৯ সালে। সে বছরই সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। খুব অল্প সময়ের মধ্যে পদোন্নতি হয়। ২০২১ সালে প্যারা এসএফে নিযুক্ত হন। কর্মজীবনে কিছুটা থিতু হওয়ার পর দাম্পত্য জীবনে পা রাখেন সিদ্ধান্ত। মাত্র দু’মাস আগে বিয়ে হয় তাঁর। গত ১৪ এপ্রিল ছুটি কাটিয়ে কাজে যোগ দেন। সদ্যবিবাহিতা স্ত্রীকে কথা দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব ফের ছুটি নিয়ে বাড়িতে ফিরবেন। বৃহস্পতিবার পর্যন্ত ফোনে কথাও হয়। সে সময়ও জানিয়েছিলেন একই কথা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top