News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডলুতে বিদ্যা ভারতী দক্ষিণ অসমের ৫ দিবসীয় প্রান্তীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ
Image

ডলুতে বিদ্যা ভারতী দক্ষিণ অসমের ৫ দিবসীয় প্রান্তীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ

শিলচর (অসম), ৫ মে (হি.স.) : শুক্রবার ডলুতে বিদ্যা ভারতী দক্ষিণ অসম প্রান্তের ৫ দিবসীয় প্রান্তীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ করা হয় । এ উপলক্ষে ডলু হায়ার সেকেণ্ডারী স্কুলের মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্ত ছিলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়।

প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন সাংসদ রাজদীপ রায় সহ উপস্থিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় সরস্বতী বন্দনা।অনুষ্ঠানে অতিথিদের পরিচয় ও স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ডলু সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানাচার্য বিবেকানন্দ দেবপুরকায়স্থ।

উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ডলু সরস্বতী শিশু নিকেতনের বিদ্যার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ডাঃ রাজদীপ রায় বিদ্যাভারতীর ভূয়সী প্রশংসা করে সঠিক নিয়ম মেনে খেলাধুলায় অংশ গ্রহণ করার জন্য খেলোয়াড়দের আগ্রহ প্রকাশ করেন।

বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের সভাপতি প্রফেসর নিখিল ভূষণ দে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করে তোলতে সকলের সহযোগীতা কামনা করেন।

ডলু সরস্বতী শিশু নিকেতনের প্রধানাচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থের ধন্যবাদ জ্ঞাপনের পর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপন হয়।

এদিনের অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামপুর বাগান ম্যানেজার সুখেশ সিং, বিদ্যাভারতী পূর্বত্তোর ক্ষেত্র কার্যকারিণী-র সদস্য যুগেন্দ্র শিং শিশোদিয়া, ডলু হাইয়ার সেকেণ্ডারী স্কুলের অধ্যক্ষ পাণ্ডুনাথ বর্মন, বিজেপি অসম রাজ্যিক অনুসূচিত জাতি মোর্চার সহ সভাপতি অমলেন্দু মালাকার, বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের সংঘটন মন্ত্রী মহেশ ভাগবত প্রমুখ।

উল্লেখ্য আজ থেকে শুরু হওয়া এই ৫ দিবসীয় প্রান্তীয় ক্রীড়া প্রতিযোগিতায় দক্ষিণ আসাম প্রান্তের অন্তর্গত কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমাহাসাও জেলার ৪৪ বিদ্যালয়ের ৩৪৬ জন বিদ্যার্থী অংশগ্রহণ করেন। ৫ দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতা সহ শর্টপুট থ্রো, ডিসকাস থ্রো, জ্যেভলিন থ্রো, লং জাম্প, হাইজাম্প, রিলে দৌড়, খো-খো এবং কাবাডি প্রভৃতি খেলায় ১৪ ও ১৭ অনুত্তীর্ণ বয়সের বালক বালিকারা অংশগ্রহণ করবেন। প্রান্তস্তরীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী বিদ্যার্থীরা জোনাল লেভেল ও জাতীয় স্তরে খেলার সুযোগ লাভ করবে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top