News Flash

Image

করিমগঞ্জে কয়েক কোটি টাকার মাদক সমেত ধৃত দুই

করিমগঞ্জ (অসম), ৫ মে (হি.স.) : ফের করিমগঞ্জের হেরোইন বাজেয়াপ্ত । করিমগঞ্জ পুলিশ শুক্রবার সকালে এক অভিযানে নেমে বাজেয়াপ্ত করেছে ৫৬৭ গ্রাম হেরোইন । গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকে ।

জানা যায় জেলার পুলিশ সুপারের নেতৃত্বে চলা এক অভিযানে গ্রেফতার করা হয়েছে চালক সহ এক মাদক ব্যবসায়ীকে । শুক্রবার সকালে শহরের পোয়ামারা এলাকা থেকে এএস-১০এফ-৪৫৩১ মারুতি কার আটক করে এতে তল্লাশি করলে উদ্ধার হয় ৪৮ টি সাবানের বাক্স । যেখানে মজুত ছিল প্রায় ৫.৬৭ গ্রাম হেরোইন ।

করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, মাদক কান্ডে প্রথম গাড়ি চালক কালীগঞ্জ ফতেপুর গ্রামের আব্দুল খায়ের মোহাম্মদ সিদ্দিকীকে আটক করা হয় । এরপর তার জবানবন্দি গ্রহণ করে পুলিশ কানিশাইল এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে আব্দুল্লাহ চৌধুরীকে । এসপি জানান, মুখ্যমন্ত্রী নির্দেশে ড্রাগসের ঘাঁটি উৎখাত করা হবে করিমগঞ্জ থেকে ।চোরাচালানকারীরা যাতে তাদের ঘৃণ্য পরিকল্পনা চালাতে না পারে সেজন্য চোরাচালানের সম্ভাব্য সমস্ত পথ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top