News Flash

Image

কংগ্রেসে যোগদান হাওরাঘাটের প্রাক্তন বিধায়ক জয়রাম ইংলেঙর

ডিফু (অসম), ৫ মে (হি.স.) : কার্বি-আংলং জেলার হাওরাঘাট আসনের প্রাক্তন বিধায়ক কার্বি-আংলং স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য তথা বিজেপি নেতা জয়রাম ইংলেং শুক্রবার কংগ্রেস দলে যোগদান করেন। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা, কার্বি-আংলং জেলা কংগ্রেস সভাপতি সুম রংহাং, ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার সহ অসম প্রদেশ কংগ্রেসের অনান্য পদাধিকারীর উপস্থিতিতে শুক্রবার ডিফু রাজীব ভবনে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন জয়রাম ইংলেং ও কার্বি-আংলং স্বশাসিত পরিষদের প্রাক্তন কার্যবাহী সদস্য ভূপেন হাসনু।

উল্লেখ্য গত ২ মে বিজেপির বরিষ্ঠ নেতা হাওরাঘাট আসনের প্রাক্তন বিধায়ক জয়রাম ইংলেং তার পদত্যাগ পত্র প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার কাছে প্রেরণ করেন । বর্তমানে বিজেপি দলে চলতে থাকা জাতিবাদ রাজনীতির অভিযোগ উত্থাপন করে জাতীয় ঐক্য,শান্তি এবং উন্নয়নের জন্য বিজেপি দলের রাজ্য সমিতির পাশাপাশি বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিজেপির প্রাক্তন বিধায়ক জয়রাম ইংলেং।

তার একদিন পরই পশ্চিম কার্বি-আংলংয়ের বিজেপি নেতা তথা কার্বি-আংলং স্বশাসিত পরিষদের প্রাক্তন কার্যবাহী সদস্য ভূপেন হাসনু বিজেপি দল ত্যাগ করেন এবং শুক্রবার ভূপেন হাসনু অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার উপস্থিতে কংগ্রেস দলে যোগদান করেন। তাছাড়া শুক্রবার আরে সাতজন সদস্য বিজেপি ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন।

শুক্রবার ডিফু রাজীব ভবনে এদের সবাইকে দলে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেন জয়রাম ইংলেং কংগ্রেস দলে যোগ দেওয়ায় এবার কংগ্রেস দল আরো শক্তিশালী হয়েছে। ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দল আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ রাজ্যবাসী বিজেপি দলের মিথ্যাচার এবং জনবিরোধী কাজের জন্য অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে মন্তব্য করে বলেন আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস শক্তিশালী রূপে ফিরে আসবে বলে দাবী করেন ভূপেন বরা।

এখানে উল্লেখ করা প্রয়োজন জয়রাম ইংলেং কংগ্রেস শাসনকালে কার্বি-আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য ছিলেন। কিন্তু তৎকালীন মন্ত্রী খরসিং ইংতিংর সঙ্গে রোষের মুখে পড়ে তাঁকে মুখ্য কার্যবাহী সদস্যের পদ হারাতে হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জয়রাম ইংলেং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে হাওরাঘাট আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দল জয়রাম ইংলেংকে টিকিট দেয়নি। এর পর থেকে বিজেপি দলে এতদিন ব্রাত্য ছিলেন। বিজেপি নেতা তথা কার্বি-আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাংয়ের সঙ্গে তার রাজনৈতিক বৈরতা বৃদ্ধি পেতে থাকে এবং দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বিজেপির কোনও সভা সমিতিতে জয়রাম ইংলেংকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয় না। তাই বিজেপি দলে তিনি ব্রাত্য হয়ে পড়েন। এই অবস্থায় বিজেপি দল ত্যাগ করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না এই নেতার সামনে। তাই বিজেপি ছেড়ে এবার তার পুরনো দল কংগ্রেস দলে শুক্রবার ফের যোগদান করেন জয়রাম ইংলেং।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top