News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনুপ্রবেশকারী সন্দেহে চার বাংলাদেশিকে আটক করল বিএসএফ
Image

অনুপ্রবেশকারী সন্দেহে চার বাংলাদেশিকে আটক করল বিএসএফ

জলপাইগুড়ি, ৫ মে (হি. স.) : অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে চার বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকা থেকে তাঁদের পাকড়াও করে বিএসএফ। ওই এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চিংড়িমারিতে কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে ভারতের দিকে প্রবেশ করছিলেন তাঁরা।

বাংলাদেশের বাসিন্দা ৮২ বছরের বিমল অধিকারী। বয়সের ভারে নুব্জ। তিন ছেলে রয়েছে তাঁর। দুই ছেলে কাজ করে ভারতে। আর একছেলে থাকে বাংলাদেশে। ছেলের সঙ্গে দেখা করতে ভারতে আসছিলেন বিমল। কিন্তু পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। অতঃপর, কাঁটাতার পেরিয়েই ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিলেন। আর তাতেই ধরা পড়ে যান বিএসএফ-এর হাতে।

যে চারজনকে পাকড়াও করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে বিমল অধিকারী, মালতি অধিকারী, বন্যা অধিকারী এবং তাঁদের সঙ্গে এক নাবালকও রয়েছে। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top