News Flash

Image

করিমগঞ্জের বাইপাস এলাকা থেকে বাজেয়াপ্ত ৪০ কোটি টাকার ইয়াবা, ধৃত এক

করিমগঞ্জ (অসম), ১৬ মে (হি.স.) : গতকাল বুধবার ১০ কোটি টাকার হেরোইনের পর আজ বৃহস্পতিবার ফের করিমগঞ্জ পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪০ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে পাথারকান্দি থানা এলাকার জনৈক সেলিম উদ্দিন ওরফে আবদুল্লা নামের এক মাদক পাচারকারীকে।

করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গোপন খবরের ভিত্তিতে আজ বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে পোয়ামারা বাইপাস এলাকায় পুলিশের দল ওৎ পেতে বসে। এক সময় এএস ০২ এএইচ ৪০২৬ নম্বরের চার চাকার একটি ইকো কার আসলে তার গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশিতে একটি কার্টুনের ভিতর থেকে প্রায় ৪০ কোটি টাকার নেশা জাতীয় দু লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযানকারীরা।

পুলিশ সুপার দাস জানান, ধৃত পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। প্ৰাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতের প্ৰদত্ত বয়ানের উদ্ধৃতি দিয়ে তিনি জানান,, ট্যাবলেটগুলি মিজোরামের চাম্পাই থেকে সংগ্রহ করা হয়েছিল। আরও তথ্য জানতে করিমগঞ্জের সদর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সুপার বলেন, ট্যাবলেটগুলি মিজোরামের চাম্পাই থেকে সংগ্রহ করা হয়েছিল।

উল্লেখ্য, গতকাল বুধবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছিল প্ৰায় দশ কোটি টাকা মূল্যের হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত এংলাবাজার এলাকার বাসিন্দা সিহাব উদ্দিনকে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top